অনুমোদনহীন বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় FACD-CAB-এর সংবাদ সম্মেলন।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৭-২০২৬ ০৩:০৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৭-২০২৬ ০৩:০৪:২৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
মোঃ নুরুল ইসলাম খোকন।
অনুমোদনহীন বৈদেশিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন FACD-CAB-এর সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী জুয়েল এবং অনুষ্ঠান সঞ্চালনা বা মূল বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান।
বক্তারা বলেন, দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনুমোদনহীন কনসালটেন্সি ফার্মগুলোর কারণে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছে। এই খাতের যথাযথ শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে একটি শক্তিশালী ও যুগোপযোগী নিয়ন্ত্রক কাঠামো বা নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
মোহাম্মদ বশির আহমদ (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)
মোহাম্মদ সোলায়মান (সাংগঠনিক সম্পাদক)
মোহাম্মদ মাসুদ পারভেজ (যুগ্ম সচিব)
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আতিকুর রহমান, মোহাম্মদ সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার শেখ সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ সোলাইমান মানিক, মোঃ জাকির হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মোঃ তরিকুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের যেকোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে সচেতন হওয়ার পরামর্শ দেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স