ডিমলায় জামায়াতের উদ্যোগে শহীদ দিবস, আলোচনাসভা ও দোয়ামাহফিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৭-২০২৬ ০৯:১২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৭-২০২৬ ০৯:১২:৫৩ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) : আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যুতেই ফুসে ওঠে সারা দেশের সাধারন নিরস্ত্র ছাত্র জনতা শুরু হয় সরকার পতনের আন্দোলন। আর বেজে উঠে শ্বৈরাচার পতনের শ্লোগান এক দফার আন্দোলন।
২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা ও ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়ায় ছাত্রদের আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগ- আওয়ামী লীগ যখন ব্যর্থ ঠিক সেই সময় আন্দোলন দমানোর জন্য মরিয়া হয়ে ওঠে আওয়ামীপ্রসাশন। দফায় দফায় গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঠিক সেই সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
আজ সেই শহীদ আবু সাঈদের স্মরণে ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিসে শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত শহীদ দিবসে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান (উপজেলা আমীর ডিমলা), কাজী রোকনুজ্জামান বকুল (উপজেলা সেক্রেটারি ডিমলা) অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান (নায়েবে আমীর ডিমলা), উপাধ্যক্ষ তাইয়্যেবুর রহমান(জেলা ইউনিট সদস্য নীলফামারী) অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান বাবুল(বাইতুলমাল সেক্রেটারি ডিমলা)। উক্ত শহীদ দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীবৃন্দ।
উক্ত শহীদ দিবস অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আবু সাঈদের এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, সুতরাং যুগে, যুগে কালে, কালে যারাই স্বৈরাচারী আচরণ করলে শহীদ আবু সাঈদের মতো বীরের বেশে অন্যায়ের প্রতিবাদ করে দেশকে স্বৈরাচারমুক্ত করিতে হইবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স