রক্তস্নাত জুলাইঃ প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৭-২০২৬ ১২:০৫:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৭-২০২৬ ১২:০৫:৫৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
মোঃ নুরুল ইসলাম খোকন।
রাজধানীতে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর উদ্যোগে “রক্তস্নাত জুলাইঃ প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের পথ দেখিয়েছে। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের রক্তে যে নতুন ভোরের সূচনা হয়েছে, তার মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। দেশের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনো অপশক্তি যেন এই বিপ্লবের অর্জনকে নসাৎ করতে না পারে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন বলেন, “জুলাইয়ের আন্দোলন ছিল এ দেশের ইতিহাসের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। ছাত্র-জনতার এই রক্তক্ষয়ী সংগ্রাম আমাদের শিক্ষা দেয় যে, কোনো স্বৈরাচারই টেকসই হতে পারে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মূল্যায়ন করতে কাজ করে যাচ্ছে। শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। তাদের এই ঋণের প্রতিদান আমাদের দিতেই হবে।”
সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের সেই ঋণ কোনোদিনই শোধ করার নয়। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসীদের অধিকার রক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা আনার মাধ্যমে আমরা শহীদদের স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে গণঅধিকার পরিষদ বর্তমান সরকারের সাথে থেকে কাজ করে যাবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স