ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মে ভরা ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ; পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৭:৩৮:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৭:৩৮:০২ অপরাহ্ন
অনিয়মে ভরা ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ; পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন( ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনকালে তিনি ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের বেড ও বেডশিটের অবস্থা, ওয়ার্ডের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন সংসদ সদস্য। এ ব্যাপারে খোঁজখবর নিলে কর্তব্যরত নার্সগণ বলেন, এখানকার বেডশীট চলে যায় ডোমারে, ডোমার গিয়ে ধৌত হওয়ার পরে এখানে দু'দিন সময় লাগে। ভালো নতুন বেড সিট ধৌত হওয়ার জন্য নিয়ে গেলে এখানে পুরাতন বেডশীট আসে। রোগীর খাবার এর ব্যাপারে খোঁজখবর নিতে গেলে অনেক অসঙ্গতি দেখা যায়। এ ব্যাপারে কর্তব্যরত রজনীগণ বলেন খাবারের ঠিকাদার ডোমারের ব্যক্তি হওয়ায় প্রত্যেকদিন সকালবেলা তোমার থেকে তোরই তরকারি ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে যায়। যাহা পরিমাপেও অনেক ত্রুটি আছে। এ বিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর RMO প্রশ্ন করা হলে তিনি তার সঠিক উত্তর দিতে পারেন নি। এমনকি খাবারের তালিকা দেখতে চাইলে ২০২৪ - ২৫ অর্থবছরের খাবারের তালিকা সামনে নিয়ে উপস্থাপন করেন। তারপর কর্তব্যরত চিকিৎসকগণ নিয়মিত হাজিরা খাতা দেখতে চাইলে হাজিরা খাতায় অনেক চিকিৎসকের উপস্থিতি স্বাক্ষর পাওয়া যায় নাই। এমনকি RMO সহ এম্বুলেন্স ড্রাইভারের সিগনেচার পাওয়া যায় নাই। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় ও রোগীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ যাতে সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হইবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান উপজেলা আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা, রফিক আজির সভাপতি ডিমলা উন্নয়ন ফোরাম, ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ