ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি বিধি ও প্রক্রিয়া অনুসরণ করেই ডিএসসিসির নির্বাহী প্রকৌশলীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৪:২২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৪:২২:৪৮ অপরাহ্ন
অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া
জাহিদুল আলম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়াকে সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী পুনরায় স্বপদে পূর্ণবহাল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ জুন ২০২৬ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই ও সরকারি প্রক্রিয়া অনুসরণের পর স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৩ জুলাই ২০২৬ জারি করা এক সরকারি চিঠিতে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখতে হবে। পাশাপাশি সাময়িক বরখাস্তকালীন সময়ের প্রাপ্য আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১ জুন ডিএসসিসির এক দপ্তর আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে নেওয়া সাময়িক ব্যবস্থা প্রত্যাহার করা হয়। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোলাম কিবরিয়া পুনরায় তাঁর দায়িত্বে পূর্ণভাবে বহাল হয়েছেন। এতে স্পষ্ট হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা চূড়ান্ত অপরাধ হিসেবে বিবেচিত হয় না; বরং সরকারি বিধি, প্রশাসনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। গোলাম কিবরিয়ার স্বপদে পূর্ণবহালের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা সাময়িক বরখাস্তের আদেশ কার্যত প্রত্যাহার করা হয়েছে এবং তিনি পুনরায় পূর্বের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। সরকারি নথির ভিত্তিতে বলা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সরকারি নিয়ম অনুযায়ীই তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পূর্ণবহাল করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ