ডিমলায় ৪র্থ বার্ষিকী সন্মানিত হজ্ব যাত্রী ও অতিথি সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ০৬:০৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ০৬:০৪:১৬ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): আজ ২৫ জুলাই ২০২৬ ইং ডিমলা উপজেলার সকল হাজীদের নিয়ে নিম্ন মডেল মসজিদের হলরুমে আয়োজিত হলো ৪র্থ বার্ষিক সন্মানিত হজ্ব যাত্রী ও অতিথি সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান অতিথির (ডোমার - ডিমলা) নীলফামারি -১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার এমপি এর বিশেষ প্রতিনিধি মাওলানা কাজি রোকনুজ্জামান বকুল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক চেয়ারমান, আবাবিল ইন্টারন্যামনাল হজ ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কাশেম (অবঃ) সেক্রেটারী, ডিমলা উপজেলা হাজীকল্যান সমিতি, ডিমলা, নীলফামারী, বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ সামসুল হক সদস্য, ডিমলা উপজেলা হাজিকল্যান সমিতি, ডিমলা, নীলফামারী, আলহাজ্ব মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ (মনি), আলহাজ্ব মোঃ ইব্রাহীম হোসেন, সাবেক ম্যানেজার, অপাসী ব্যাংক, ডিমলা, নীলফামারী,
উক্ত সম্মেলনটি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান (অবঃ) এর সভাপতিত্বে সুন্দর ভাবে সমাপ্ত হয়। উক্ত সম্মেলনে বক্তাগন সকল হাজীদেরকে ইসলামের সকল উপ হুকুম আহকাম মেনে চলার জন্য উদারতা আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স