নতুন যাত্রা শুরু করল ‘খবরের কণ্ঠস্বর’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৭-২০২৬ ০১:৩৫:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৭-২০২৬ ০১:৩৫:১০ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁ সংবাদদাতা: ডিজিটাল সংবাদমাধ্যমে যুক্ত হলো নতুন একটি নাম— খবরের কণ্ঠস্বর। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, খেলাধুলা, বিনোদন এবং মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবেদন নিয়ে যাত্রা শুরু করেছে এই নতুন অনলাইন নিউজ প্ল্যাটফর্ম।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনই হবে খবরের কণ্ঠস্বর-এর প্রধান লক্ষ্য। দর্শকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সংবাদ যাচাই ও সত্যতা নিশ্চিত করার ক্ষেত্রে।
চ্যানেলটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম শুরু করেছে। সংবাদপ্রেমীদের খবরের কণ্ঠস্বর-এর সঙ্গে যুক্ত থেকে নতুন এই যাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
রহমত আরিফ ঠাকুরগাঁও
০১৭৪০৮৬১০৮০
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স