অবশেষে আবর্জনা ও দখল মুক্ত হল শহীদ মিনার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৭-২০২৬ ০৮:৫৪:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৭-২০২৬ ০৮:৫৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার। হবিগঞ্জের বানিয়াচংয়ে দীর্ঘদিন
যাবৎ অবহেলা ও অযত্নে ছিল শহীদ মিনার। একদিকে ময়লার বাগার অন্য দিকে জীপগাড়ি, মোটরসাইকেলের স্ট্যান্ড। আবার বিভিন্ন গাড়ী দুয়ার স্হান। কয়েক বছর সিএনজি অটোরিকশা
স্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়েছে। ময়লার দূর্গন্ধে বিষাক্ত হয়ে উঠছিল এলাকা। রাত গভীর হলে বসতো মাদক সেবীর আড্ডা। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারী এলেই ব্লিচিং পাউডার ছিটিয়ে গন্ধ মুক্ত
করা হতো শহীদ মিনার। দায়সারা ভাবে একাজ করে স্হানীয় প্রশাসন দায়মুক্ত হত। দীর্ঘদিনের জন দাবীর প্রতি গুরুত্ব দিয়ে সহকারী কমিশনার( ভূমি)
মেহরাব হোসেনের উদ্যোগে বর্জ অপসারণ ও দখল
মুক্ত করা হয় শহীদ মিনার। ২৪শে জুলাই ভেকু দিয়ে
বর্জ উত্তোলন করে ট্রাকটরে ভরে নিয়ে ফেলা হয় অন্য জায়গায়। পর দিন মেহরাব হোসেন উপস্থিত থেকে শহীদ মিনারের ভিতর ও বাহিরে অবৈধ দখলদার উচ্ছেদ করেন। তার এ উদ্যোগে প্রশংসায়
পঞ্চমুখ সাধারণ মানুষ। সহকারী কমিশনার (ভূমি)
মেহরাব হোসেন বলেন,জনগণের সহযোগীতা পেলে শহীদ মিনার ও শহীদ মিনারের নিকট গোল চত্বর
দৃষ্টি নন্দন হয়ে উঠবে। পর পর দু'দিন অভিযানে সতর্ক হয়ে উঠে দখলদার ও দার্বৃত্তয়ন ব্যক্তিরা।
এছাড়া বড় সমস্যা ইজিবাইক। নিয়ম কানুন না জানা ইজিবাইক চালকরা যত্রতত্র ইজিবাইক রেখে
যানজটের সৃষ্টি করে জনদূর্ভোগ ডেকে আনছে। এবিষয়ে প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন স্হানীয় জনসাধারণ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স