ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০১:২৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০১:২৮:০৮ অপরাহ্ন
​প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান



এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ