বাংলার এপস্টেইন’ আশিয়ান , বিয়ে করতে রাজি না হওয়ার অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৭-২০২৬ ০২:০৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৭-২০২৬ ০২:০৫:৫১ অপরাহ্ন
: ঢাকাই সিনেমার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেছেন, বিয়ের জন্য চাপ এবং পরিচয় নিয়ে ভুল বোঝাবুঝির জেরে তাকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়াসহ কয়েকজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছেন তিনি। বাংলাসংবাদ
স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, গত ২৪ জুলাই রাতে একটি বিজ্ঞাপনের কাজের বিষয়ে আলোচনার জন্য তিনি মডেল কো-অর্ডিনেটর ইমনের সঙ্গে রাজধানীর ৩০০ ফিট এলাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে দেখা করেন।
অভিনেত্রীর দাবি, আলোচনার একপর্যায়ে নজরুল ইসলাম তাকে অন্য একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে বিয়ের জন্য চাপ দেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে তিনি ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। স্নিগ্ধা অভিযোগ করেন, তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে মারধর করা, হুমকি দেওয়া এবং জোরপূর্বক কিছু কাগজে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়।
তিনি আরও দাবি করেন, তার সঙ্গে থাকা মডেল কো-অর্ডিনেটর ইমনকেও নির্যাতন করা হয়েছে। ইমনের ওপর শারীরিক নির্যাতন এবং গুরুতর আঘাতের অভিযোগও করেছেন তিনি।
স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সুযোগ পেয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং পরে চিকিৎসা নেন। তার পরিবারের সদস্যরাও দাবি করেছেন, ঘটনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
অভিযোগের বিষয়ে স্নিগ্ধা চৌধুরী খিলক্ষেত থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন মো. নজরুল ইসলাম ভূঁইয়া। তার দাবি, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জানান, স্নিগ্ধাকে তিনি আগে থেকে চিনতেন এবং ঘটনাটি নিয়ে পরে কথা বলবেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স