ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:২৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:২৯:১৪ অপরাহ্ন
​দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী




ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন সেটি মুখ্য নয়। দেশের সীমানায় প্রবেশ করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার।

মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। 



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ