ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১১:৪৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১১:৪৫:১৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, হাবিব ভূল্লী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত হাবিবের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রহমত আরিফ ঠাকুরগাঁও ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ