ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১১:৪৯:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১১:৪৯:৩৩ অপরাহ্ন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
মো: মিশিকুল মন্ডল (স্টাফ রিপোর্টার): জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন "কালাই প্রেসক্লাব" এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ-এর কালাই উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার ডলার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) প্রতিনিধি ও দৈনিক রূপালী বাংলাদেশের কালাই উপজেলা প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক- ফারুখ হোসেন (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক- আসাদুজ্জামান নয়ন (দৈনিক ভোরের দর্পণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- তানজীর আহমেদ সাকিব (দৈনিক সরেজমিন), আইন বিষয়ক সম্পাদক- আবু বকর সিদ্দিক (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন তালুকদার (দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক উত্তরের দর্পণ)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (জাহিদ) (ঢাকা ক্যানভাস), আব্দুল হাই (বাংলা এডিশন) এবং আরমান হোসেন (টাইমস টুডে)। উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত কালাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ