ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসি গাইবান্ধা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৫৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৫৫:৫৭ অপরাহ্ন
ভালোবাসি গাইবান্ধা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন
 
 
গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ভালোবাসি গাইবান্ধা, ঢাকা’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন,  সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম।

 
নবগঠিত কমিটিতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিনকে সভাপতি এবং গাইবান্ধা গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বিভিন্ন পেশার অভিজ্ঞ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
 
 
নবগঠিত কার্যনির্বাহী কমিটি
সভাপতি ও সহ-সভাপতি
 
• সভাপতি: মো. কফিল উদ্দিন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব
• সিনিয়র সহ-সভাপতি: মো. আনোয়ার ইমাম, জয়েন্ট সেক্রেটারি, এলজিআরডি
• সহ-সভাপতি: মো. ফারুক হোসেন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক
 
সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক
• সাধারণ সম্পাদক: লায়ন মো. আবুল হোসেন, চেয়ারম্যান, গাইবান্ধা গ্রুপ
• যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শাহীন প্রধান, প্রতিষ্ঠাতা, জুম বাংলাদেশ
• যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আশরাফুল ইসলাম সরকার, পদ্মা ডায়াগনস্টিক
• যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শরিফুল ইসলাম সুমন, চিফ অপারেটিং অফিসার, এম্পেরোর সিকিউরিটি লি.
• যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রুহুল আমিন সরকার, ব্যবস্থাপনা পরিচালক, রোটেক্স লি.
 
সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক
• সাংগঠনিক সম্পাদক: মো. ফয়জুল ইসলাম, সাংবাদিক
• সহ-সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নাগরিক টিভি
• সহ-সাংগঠনিক সম্পাদক (সুন্দরগঞ্জ): আবদুর রউফ, লায়ন্স হসপিটাল
• সহ-সাংগঠনিক সম্পাদক (সদর): ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হেড অব কর্পোরেট বিজনেস, ট্রান্সকো ইঞ্জিনিয়ার্স
• সহ-সাংগঠনিক সম্পাদক (সাদুল্লাপুর): মো. খায়রুল ইসলাম আকন্দ, সাংবাদিক
• সহ-সাংগঠনিক সম্পাদক (ফুলছড়ি): হালাস চৌধুরী, হেড অব ইংলিশ ডিপার্টমেন্ট, মিরপুর ক্যাডেট কোচিং
• সহ-সাংগঠনিক সম্পাদক (সাঘাটা): আহমেদ কবিরুল ইসলাম
• সহ-সাংগঠনিক সম্পাদক (পলাশবাড়ী): মো. সুজন মিয়া, ম্যানেজার, সিঙ্গার লি., কলাবাগান শাখা
• সহ-সাংগঠনিক সম্পাদক (গোবিন্দগঞ্জ): লায়ন ছামিউল আলম রাসু, ব্যবসায়ী
 
বিষয়ভিত্তিক সম্পাদক
• অর্থ সম্পাদক: মো. সাইফুল ইসলাম, সেকশন অফিসার, এনসিটিবি
• দপ্তর সম্পাদক: মো. সাদেকুল ইসলাম, আইটি এক্সিকিউটিভ, তাকধুম লি.
• প্রচার ও প্রকাশনা সম্পাদক: হযরত আলী শিমুল
• সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. রঞ্জুমিয়া, কনটেন্ট ক্রিয়েটর
• আইনবিষয়ক সম্পাদক: মো. সোহেল রানা, অ্যাডভোকেট
• সাংস্কৃতিক সম্পাদক: গোলেনুর রুপা, প্রেজেন্টার, এশিয়ান টিভি
• সমাজকল্যাণ সম্পাদক: মো. আব্দুর রহিম
• নারী বিষয়ক সম্পাদক: মোছা. রোকসানা হাসান, সাব-অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
 
নির্বাহী সদস্য
• খন্দকার আব্দুল্লাহেল কাফি, পরিচালক, অরনেট গ্রুপ
• শামসুজ্জোহা, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ
• গিয়াস উদ্দিন বুলবুল, এড ফার্ম
• এনামুল হক, ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী
 
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি ‘ভালোবাসি গাইবান্ধা’র কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জেলার মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে গাইবান্ধার মানুষের স্বার্থে সংগঠনটি আরও কার্যকর ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ