রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না : ডিএসসিসি প্রশাসক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ০৩:৫৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০৩:৫৪:৫৩ অপরাহ্ন
রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
আজ রবিবার (৯ জুলাই) সকালে প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, ‘হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা, এ সমস্যার চিরস্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা দরকার। হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি।’
তিনি বলেন, ‘হকার পুনর্বাসনে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজনকে নিয়ে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’
প্রশাসক বলেন, ‘হকারদের শৃঙ্খলায় রাখতে আইডি কার্ড এবং তালিকা করে নিবন্ধনের আওতায় আনা হবে।
এ ছাড়া তিনি হকারদের জন্য হলিডে মার্কেট করা হবে বলেও উল্লেখ করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স