ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি,প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ।।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ০৯:৩৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০৯:৪৬:৩৩ অপরাহ্ন
অদ্য ৯ আগষ্ট বিকাল ৩ টায় ইউজিসি ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয় এর দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মোঃ মেহেদী হাসান, অধ্যাপক ড. মো: আসলাম হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও সচিব ড.মো: ফখরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সম্মানিত সদস্য দের সম্মাননা স্মারক প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি.এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান । এ সময় রেজিস্ট্রার(অ.দা.) মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম প্রণয়ন, জনবল অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইউজিসি'র সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স