ঠাকুরগাঁওয়ে ২৭ মামলার আসামি ও প্রতারক চক্রের ‘গডফাদার’ আকাশ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৮-২০২৬ ০৫:৫৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৮-২০২৬ ০৫:৫৩:৩০ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ হিসেবে পরিচিত মো. মোস্তফা আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মো. মোস্তফা আলী ওরফে আকাশ দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশের দাবি, আকাশ সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা বা ‘গডফাদার’ হিসেবে কাজ করতেন। চক্রটি বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং তার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রহমত আরিফ ঠাকুরগাঁও
০১৭৪০৮৬১০৮০
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স