ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃওিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ- উপাচার্যকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১০:১৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১০:১৬:৪৪ অপরাহ্ন
মৃওিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-  উপাচার্যকে সংবর্ধনা প্রদান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃওিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে অদ্য ১০ আগষ্ট বিকেল ৩ টায়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃওিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে অদ্য ১০ আগষ্ট বিকেল ৩ টায় নবনিযুক্ত উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিকেল ৩ টায় মৃওিকা বিজ্ঞান বিভাগের ল্যাবে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃওিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো:কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত উপ- উপাচার্য অধ্যাপক ড.এ বিএম সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মো: ফজলুল হক,অধ্যাপক ড.মো: আসাদুল হক, অধ্যাপক ড. মো:সাইফুল ইসলাম,অধ্যাপক ড.মো: শাহীন হোসেন, সহযোগী অধ্যাপক মো: রফিক উদ্দিন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সগিরুল ইসলাম, প্রভাষক শামসুন্নাহার প্রান্ত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আমাকে উপ- উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পবিপ্রবি'র উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানই। তিনি বলেন, "আমরা সকলে একটি পরিবারের অংশ।আপনাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ডেডিকেশন ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কোন উন্নয়ন সম্ভব নয়।উপ- উপাচার্য হিসেবে আমার মূল লক্ষ্য হবে আপনাদের কাজের পরিধিকে আরও উন্নত করা এবং যে কোন প্রশাসনিক জটিলতা দূর করে একটি শিক্ষাবান্ধব ও গবেষণা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে একসাথে কাজ করবো। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ