ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলার পত্নীতলার ছালিগ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:২৬:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:২৬:২১ পূর্বাহ্ন
নওগাঁ জেলার পত্নীতলার ছালিগ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার ১
নওগাঁ পত্নীতলার ছালিগ্রাম থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। ১১ আগস্ট ২০২৬ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটা টীম পত্নিতলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পত্নিতলা থানার ছালিগ্রামে জনৈক গৌতমের ইট ভাটার পাশে রাস্তার উপর ১ জন ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম বিকেল ৫ টায় উক্ত ঘটনাস্থলে পৌছালে ১ জন ব্যাক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার নাম কার্তিক চন্দ্র মালী (৩৬) পিতা কমল চন্দ্র মালী সাং ছালিগ্রাম থানা পত্নিতলা বলে জানায়। উপস্থিত লোকজনের সামনে আসামি কার্তিকের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতরে নীল পলিথিনের মধ্য ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে পত্নিতলা থানায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ