পরিদর্শনে গিয়ে সেতু ভেঙ্গে নদীতে জামায়াত নেতা-কর্মীরা ; অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন এর নটাবাড়ি ও নাউতারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার মাঝখানে একটি সেতু দুটি ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সে জায়গায় পাকা কোন সেতু না থাকায় উভয় এলাকার কৃষক, ছাত্র-ছাত্রী, শিক্ষক রোগী ও চিকিৎসক, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ বহু কষ্টে নদী পারাপার হয়।
সেতু না থাকায় স্থানীয়দের প্রচেষ্টায় বাস ও কাঠ সংগ্রহ করে তারা একটি সেতু নির্মাণ করলেও সেটি দুই চার মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। উক্ত এলাকাবাসীর কথা চিন্তা করে আজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় ডোমার- ডিমলা (নীলফামারী-১) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও জামায়াত নেতৃবৃন্দ উক্ত স্থানে গিয়ে দুই পাড়ের মানুষের সঙ্গে মতবিনিময় করে কাঠের নরবরে পুরাতন সেতুটি পরিদর্শন করতে গেলে উক্ত পুরাতন কাঠের সেতুর উপরে উঠার সাথে সাথে সেতুটি ভেঙে নদীতে পড়ে যান ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজি হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজি রোকনুজ্জামান বকুল, ডিমলা ইউনিয়ন আমীর মাওলানা নূর মোবাশ্বের, এমপি আব্দুস সাত্তার এর পুলিশ প্রটোকল অফিসার আব্দুল মান্নান সহ স্থানীয় আরো অনেকে। সৌভাগ্যক্রমে অল্পের জন্য পরে যাওয়া থেকে রক্ষা পান এমপি আব্দুস সাত্তার মহাদয় ও পিএস রফিক আল আজির।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স