ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬১ কোটি টাকা ঘুষ দেয়ার প্রতিশ্রুতিতে মুহাম্মদ সাঈদ আলী হয়ে যান বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা!

লিটন আলী
আপলোড সময় : ১২-০৮-২০২৬ ১১:৪৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৬ ১১:৪৬:১৮ অপরাহ্ন
৬১ কোটি টাকা ঘুষ দেয়ার প্রতিশ্রুতিতে মুহাম্মদ সাঈদ আলী হয়ে যান বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা!
** ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতিকে বহুমাত্রায় ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে বিএনপি সরকার। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক প্রতিবেদনের মাধ্যমে আজ জানা গেলো কিভাবে চট্টগ্রামের ডিসি হওয়ার জন্য চট্টগ্রাম বন্দরের সালাহউদ্দিন আহমেদ নামের এক কর্মকর্তা সত্তর কোটি টাকা খরচের প্রতিশ্রুতি দিয়ে অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন, ব্ল্যাঙ্ক চেকও দিয়েছেন। আমার অনুসন্ধানেও ঠিকই একই প্যাটার্নের দুর্নীতির মাধ্যমে পদ বাগিয়ে নেয়ার আরেকটি দৃষ্টান্ত পাওয়া গিয়েছে। এক্ষেত্রে দুর্নীতিবাজ কর্মকর্তার নাম মুহাম্মদ সাঈদ আলী, যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন। কিন্তু তিনি ৬১ কোটি টাকা ঘুষের বিনিময়ে ইতিমধ্যেই বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন বাগিয়ে নিয়েছেন। সম্ভবত যাদের ৬১ কোটি টাকা ঘুষ দেয়ার প্রতিশ্রুতিতে তিনি এ পদ বাগিয়েছেন, তাদের সাথেই কোনো অজ্ঞাত কারণে "স্বার্থের দ্বন্দ্বে" জড়িয়ে গিয়েছেন সাঈদ আলী। ফলশ্রুতিতে তারাই অঙ্গীকারনামা ও চেকের কপি ফাঁস করার মাধ্যমে এই দুর্নীতি জনসম্মুখে উন্মোচন করে দিলো! ফুটনোট: বিশেষ অবস্থার প্রেক্ষিতে জুলকারনাইন সায়েরের মাধ্যমে চট্টগ্রামের ডিসি হতে চাওয়ার বিনিময়ে সালাউদ্দিন আহমেদের সত্তর কোটি টাকা ঘুষের অঙ্গীকারনামা এবং আমার মাধ্যমে সাঈদ আলীর ৬১ কোটি টাকার বিনিময়ে বগুড়া সিটি কর্পোরেশনের সিইও হতে চাওয়ার অঙ্গীকারনামা জনসম্মুখে ফাঁস হলো। কিন্তু তার মানে এই নয় বাদবাকি এ ধরণের বড় পদায়নগুলো স্বচ্ছতার সাথে ঘটেছে বা ঘটছে। মূলত সবগুলো পদেই এ ধরণের বড় লেনদেন ঘটছে, স্রেফ দালিলিক প্রমানের অভাবেই সেগুলো জনগণের সামনে তুলে ধরা যাচ্ছে না। সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে এভাবে "সবার আগে ঘুষের বিনিময়ে পদায়ন" দিয়ে বিএনপি খুবই বাজে নজির রেখে চলেছে। আশা করি মুহাম্মদ সাঈদ আলী এবং সালাহউদ্দিন আহমেদের এই মোটা অংকের তথাকথিত অঙ্গীকারনামা ও ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশ করা হবে। ---------------------------- ১২ আগস্ট, ২০২৬

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ