চাঁপাইনবাবগঞ্জে এনডিডি বিষয়ক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৮-২০২৬ ০৮:৩৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৬ ০৮:৩৫:৫৬ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে "এনডিডি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ-২০২৬"-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও আম্বিয়া খাতুন প্রমুখ । সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রথম সহ-সভাপতি আলহাজ্ব মো: সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅ্যাবিলিটি (এনডিডি) বা স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স