ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৪০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৪০:২৯ অপরাহ্ন
গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় চংচো মনি (৬০) নামে এক নারীকে আসামি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের তথ্য অনুযায়ী, অভিযানে চংচো মনির কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। তিনি লৈলাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চংচো মনির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ