কালাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৮-২০২৬ ০৩:০১:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৬ ০৩:০১:২৫ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কালাই পৌরসভা সংলগ্ন বোরোপিট মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার সোহেল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা এবং সফলতার স্বীকৃতিস্বরূপ কালাই উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য চাষীদের ভূমিকা অপরিসীম এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে সকলকে আরও উদ্যোগী হতে হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স