ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

"নওগাঁর মাতাজি হাটে চোরাই ভাবে ফিড ব্যবসার প্রতিবাদ

করাই ডিলারের উপর রিটেলারের বর্বর হামলা, ডিলার আশঙ্কাজনক, মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি"

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০২:০৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০২:০৯:৫৪ অপরাহ্ন
করাই ডিলারের উপর রিটেলারের বর্বর হামলা, ডিলার আশঙ্কাজনক, মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি"


নওগাঁর মাতাজি হাট থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।

১৬ আগস্ট ২০২৬ রাত সাড়ে দশটায় নওগাঁর মাতাজি হাটের "মেসার্স আমিন সুপার শপ" এর স্বত্বাধিকারী রোকন একটি মাঝারি পিক আপ ভর্তি (খালেদ গ্রুপ অফ কোম্পানিজ) এর অঙ্গসহকারী প্রতিষ্ঠান "নারিশ ফিডস লিমিটেড" এর ফিড নিয়ে আসেন।

পিকআপ ভর্তি ফিড নিয়ে আসার ঘটনা জানতে পেরে নারিশ ফিডের ওই এলাকার ডিলার মোঃ নাফিউল ইসলাম মুরাদ উক্ত রোকনকে কোম্পানির আইনশৃঙ্খলা ও নিয়মবহির্ভূতভাবে এবং চোরাই ভাবে ফিড ব্যবসা করতে নিষেধ করায় এবং বারংবার কোম্পানির নিয়ম আইনশৃঙ্খলা অমান্য করে ফিড ব্যবসা চালিয়ে যাওয়ার প্রতিবাদ করার কারণে উক্ত আমিন সুপার শপ এর স্বত্বাধিকারী রোকন ক্ষিপ্ত হয়ে আরএফএল কোম্পানির পানির লাইনের পাইপ দিয়ে এলোপাতাড়ি জখম করেন নারিশ ফিডস লিমিটেড এর মাতাজি হাট এলাকার ডিলার 'মোঃ নাফিউল ইসলাম মুরাদ'কে। 

স্থানীয় লোকজন ডিলার নাফিউল ইসলাম মুরাদকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। 

উক্ত ঘটনার খবর পেয়ে মাতাজি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ 'এস আই জান্নাত' তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নারিশ ফিডস লিমিটেড এর ডিলার মোঃ নাফিউল ইসলাম মুরাদ এর বাবা, বিএনপি নেতা এবং আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান ক্যান্ডিডেট মোঃ মনজুর রহমান ও আমিন সুপার শপের স্বত্বাধিকারী রোকন এর সাথে বিষয়টি সমঝোতার চেষ্টা করতে দেখা যায়। পুলিশ কর্তৃক আটককৃত মালামাল বিএনপি নেতা রেজাউল ইসলাম মান্নান এর হেফাজতে রাখা হয়েছে, তবে এ বিষয়ে কোন মামলা হয়েছে বা হবে কিনা তা এখনো জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ