ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা - ভাগ্নীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১১:৩২:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১১:৩২:৫১ পূর্বাহ্ন
তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা - ভাগ্নীর মর্মান্তিক মৃত্যু

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা কাঁকড়া তুহিন বাজার এলাকায় ক্যানেলে পানিতে ডুবে দুজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। তারা দুজন আপন খালা ও ভাগ্নী। 

সোমবার ১৭ আগষ্ট কাকড়া তুহিন বাজার সুইসগেট এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলো, নাউতারা তুহিন বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি (১২) ও নাউতারা ঝাড়পাড়া (ঝাকুয়া টারী)  এলাকার মোঃ সেলিমুর রহমানের মেয়ে সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নী। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা প্রধান সেচপ্রকল্পের পাশে কায়কজন বাচ্চার সাথে" পাখি ও সিনহা" খেলতেছিলো। খেলার ফাঁকে সিনহা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য খালা পাখি পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। এ সময় ক্যানেলের ধারে থাকায় শিশুরা চিৎকার শুরু করলে আশেপাশে থাকা লোকজন ছুটে এসে পানিতে নেমে উদ্ধার কাজ শুরু করলে দুটি শিশুকেই মৃত্যু অবস্থায় মৃত্যু অবস্থায়। 

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ (মনি) বলেন, কয়েক বছর আগে একই স্থানে পানিতে ডুবে আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল সুতরাং জায়গাটি ঝুঁকিপূর্ণ। 

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হইবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ