পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৮-২০২৬ ০৬:০১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৮-২০২৬ ০৬:০১:৪৮ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের ২ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।১৭ ও ১৮ আগস্টে "Developing the Mindset for successful journey," বা একটি সফল জীবনের জন্য মানসিকতা তৈরী করা" শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.
এস.এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," আজ তোমাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো।
বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের যায়গা নয়,এটি নিজেকে নতুন করে আবিস্কার করার এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।আমাদের জীবনে দু'ধরনের মাইন্ড সেট দেখা যায়। ফিক্সড মাইন্ডসেট(Fixed Mindset) এবং গ্রোথ মাইন্ডসেট(Grouth mindset) । ফিক্সড মাইন্ড সেট মানুষকে একটি গন্ডির মধ্যে আটকে রাখে।আর গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে যে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ দিয়ে যে কোন কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব।
আমি চাই পবিপ্রবি'র প্রতিটি শিক্ষার্থী এই গ্রোথ মাইন্ড সেট নিজের মধ্যে ধারণ করবে।তিনি শিক্ষার্থীদের প্রতিটি দিনকে কাজে লাগানোর নির্দেশ দেন। তিনি বলেন, শুধু ক্লাসের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে লাইব্রেরি ব্যবহার,গবেষণায় মনোযোগী হওয়া এবং নতুন নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি স্কিল ও দক্ষতার বিকল্প নেই। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহ- শিক্ষা কার্যক্রম যেমন ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হবার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, এগুলো তোমাদের নেতৃত্ব দেবার ক্ষমতা,দলগতভাবে কাজ করার মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে,যা ক্যারিয়ারে সফল হতে দারুণ ভূমিকা রাখবে। আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড.মাহবুব রব্বানী, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ নবীনদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া কী নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ওসানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ.বি.এম সাইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান,এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর এম জহুরুল হক, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের প্রফেসর ড.মো: আবদুল মাসুদ,
ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের মো: আব্দুর রহিম। এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স