ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​মানবতার টানে ১৮তমবার রক্তদান করলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:৩৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:৩৫:০৬ অপরাহ্ন
​মানবতার টানে ১৮তমবার রক্তদান করলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফ


নিজস্ব প্রতিবেদক:

মানবতার সেবায় নিজের রক্ত দিয়ে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রেখেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফ। এবার তিনি ১৮তমবারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।
১৮ আগস্ট ২০২৬ তারিখে রক্তদানের সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে।

 ছবিতে দেখা যায়, হাসিমুখে রক্তদান করছেন মেহেদী হাসান মারুফ। তার হাতে ধরা রক্তের ব্যাগে রক্ত সংগ্রহের দৃশ্যও স্পষ্টভাবে দেখা যায়।

দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদানের সঙ্গে যুক্ত মেহেদী হাসান মারুফের এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। রাজনৈতিক পরিচয়ের বাইরে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং রক্তের প্রয়োজনে এগিয়ে আসাকে তিনি সামাজিক দায়িত্ব হিসেবেই দেখছেন।
১৮তমবার রক্তদানের মাধ্যমে তিনি তরুণ সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন—মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। 

একজন সুস্থ মানুষ নিয়ম মেনে রক্তদান করলে সংকটময় মুহূর্তে একজন অসুস্থ বা মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মেহেদী হাসান মারুফের মতো তরুণদের ধারাবাহিক স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ