ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা সরাসরি সম্প্রচার হবে : সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা সরাসরি সম্প্রচার হবে : সিইসি



রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।



প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রী—সবাই এই নির্বাচনের ভোটার। তাই এটি একটি হাই-প্রোফাইল নির্বাচন হতে চলেছে।

ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সিইসি এই ভোটে যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত। যে ফলাফল ঘোষণা করা হবে, সেটিই চূড়ান্ত ফলাফল।




ভোটগ্রহণের পর গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
সরাসরি সম্প্রচারের বিষয়ে সিইসি বলেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবার সরাসরি সম্প্রচার শুরু হবে।


তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। কারো কোনো আপত্তি থাকার কথা নয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনাও সরাসরি সম্প্রচার করা হবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেউ কোনো ধরনের প্রচার-প্রচারণা করতে পারবেন না।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এই ঐতিহাসিক নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


কোনো ধরনের ঘাটতি নেই। বিশ্ববাসী এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ