ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ নিয়ে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৯:১০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ নিয়ে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভূমি মালিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলা এলাকায় এ সভার আয়োজন করা হয়। সভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের বিভিন্ন দিক, জরিপ কার্যক্রমের প্রয়োজনীয়তা, ভূমি মালিকদের করণীয় এবং জরিপ চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হলে জমির সঠিক তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ হবে। এতে ভূমি মালিকদের হয়রানি কমার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ভূমি মালিকদের নির্ধারিত সময়ে জরিপ সংশ্লিষ্ট কাজে সহযোগিতা করার এবং নিজেদের জমির প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ