রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৬ ০৪:৪০:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৬ ০৪:৪০:০২ অপরাহ্ন
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,
দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তাঁর বিদায়কে ঘিরে জেলা পরিষদ প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।২৩ আগস্ট (রবিবার) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, মানবিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সংবর্ধনা শেষে জেলা পরিষদ চত্বরে বের হলে শত শত শুভাকাঙ্ক্ষী করতালি, স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় হাবীব আজমকে বিদায় জানান। পরে আবেগঘন
শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, জেলা পরিষদের সদস্য হওয়ার আগ থেকেই দীর্ঘদিন ধরে হাবীব আজম সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পাহাড়ধস, অগ্নিকাণ্ড, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদায়ে আবেগ প্রকাশ করে বলেন, পদ-পদবির মেয়াদ শেষ হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতার কোনো মেয়াদ নেই। ভবিষ্যতেও হাবীব আজম বৃহত্তর পরিসরে জনসেবা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।এ সময় উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে তাঁকে ভবিষ্যতে রাঙ্গামাটি পৌরসভা কিংবা ২৯৯ নং রাঙ্গামাটি আসনে নির্বাচনের মাধ্যমে বৃহত্তর পরিসরে জনসেবায় দেখতে চাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
ফুলেল শুভেচ্ছা, করতালি ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় হাবীব আজমের বিদায় সংবর্ধনা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স