পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষে দোয়া মোনাজাত সিরাতুন্নবী (সা:)২০২৬ উপলক্ষে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৮-২০২৬ ০৫:১৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৬ ০৫:১৮:৫০ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অদ্য ২৭ আগস্ট জোহর নামাজবাদ কৃষি অনুষদের ডিন ও সিরাতুন্নবী সা: উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এম. জহুরুল হক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও অনুকরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)।তিনি কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না,বরং তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক,সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক।
অন্ধকার ও বর্বরতার যুগে অবতীর্ণ হয়ে তিনি এক আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রদর্শিত পথ ও নৈতিকতা আমাদের দৈনন্দিন জীবনে ধারণ ও লালন করতে পারলে একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। তিনি আরও রাসুলুল্লাহ সাঃ এর জীবন আমাদের শেখায় কিভাবে ভালবাসা,ন্যায়বিচার ও নৈতিকতা দিয়ে সমাজকে বদলে দেয়া যায়। বাস্তবজীবনে তাঁর প্রতিটি গুণ যেমন নম্রতা,পরোপকার, সদাচার ও দেশপ্রেমের অনুশীলন করতে হবে তবেই আমরা একটি মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স