ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১২০ পিস "ইয়াবা" ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৭:১০:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৭:১০:৫৫ পূর্বাহ্ন
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১২০ পিস "ইয়াবা" ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার
"""" নওগাঁর বদলগাছী থেকে (জেলা স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) একটা টীম ২৬ জুলাই রাতে বদলগাছি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বদল গাছি থানার হলুদ বিহার গ্রামে সুমন নামক ১ জনের বসত বাড়িতে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ১০ টায় আসামি ১। সুমন হোসেন (৩৬) পিতা- ময়েন উদ্দিন গ্রাম- হলুদ বিহার, থানা- বদলগাছি জেলা- নওগাঁ এর বাড়ি তল্লাশী করা হয়। উপস্থিত লোকজনের সামনে আসামি সুমনের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ১২০ পিস "ইয়াবা' ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সুমনের ২ সহযোগী আসামি ২। গোলাম মোস্তফা (২৮) পিতা- মৃত আহমেদ আলী, গ্রাম- কোলার পালশা, থানা- বদলগাছি জেলা- নওগাঁ, ও আসামি ৩। আবুল কাশেম (৪৬) পিতা- মৃত শাজাহান গ্রাম- খামার আক্কেলপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ দের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ