ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চান মুশুদ্দির চেয়ারম্যান প্রার্থী আলী আল শাফী রিমু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৭:১২:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৭:১২:২৫ পূর্বাহ্ন
মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চান মুশুদ্দির চেয়ারম্যান প্রার্থী আলী আল শাফী রিমু
মোঃ জাকির খান ধনবাড়ী, টাঙ্গাইল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৬ নম্বর মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা ও ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফী রিমু। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন। পাশাপাশি নির্বাচিত হলে মুশুদ্দি ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি শান্তিপূর্ণ, উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আলী আল শাফী রিমু বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিকসেবা উন্নয়নে কাজ করতে চান। তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করাই তাঁর মূল লক্ষ্য। সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে মুশুদ্দি ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন প্রার্থী নিজেদের অবস্থান জানান দিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ