ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৫৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৫৭:৪৬ অপরাহ্ন
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাঙ্গামাটি প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও জননেতা মো. নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে ফুলেল শুভেচ্ছা জানান।সৌজন্য সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি নানিয়ারচর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নানিয়ারচর উপজেলার জনগণও এর সুফল পাবে।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ