টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৮-২০২৬ ০৬:৩৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৮-২০২৬ ০৬:৩৫:২৯ অপরাহ্ন
মোঃ জাকির খান প্রতিনিধি টাঙ্গাইল।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে গত দুই দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালপুরের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মাহমুদপুর গ্রামের মো. সোরহাব হোসেনের ছেলে মো. রাসেল (৩৫), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান (২৩) এবং কোনাবাড়ী গ্রামের মো. জুলহাসের ছেলে মো. আলম (২২)।
অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স