টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর বাড়ী গৃহবধূর ম-রদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন
নিউজ প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর বাড়ি থেকে নাসরিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর ম-রদেহ উদ্ধার করেছে পুলিশ। নি-হতের পরিবারের অভিযোগ, এটি আত্মহ-"ত্যা নয়; পরিকল্পিতভাবে তাকে হ-" ত্যা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান দক্ষিণ পাড়া এলাকায় স্বামীর ঘর থেকে নাসরিনের ম"রদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসরিন আক্তার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকার মো. নবী হোসেনের মেয়ে। তার স্বামী শহিদুল ইসলাম একই ইউনিয়নের বালিয়াজান দক্ষিণ পাড়া এলাকার লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর'দেহ উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শহিদুল ইসলাম ও শ্বশুর লাল মিয়াকে আটক করা হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, নাসরিনকে আত্মহ-" ত্যার দিকে ঠেলে দেওয়া হয়নি; তাকে পরিকল্পিতভাবে
হ-" ত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃ-"ত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স