সরিষাবাড়ীতে ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ০৩:৫৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ০৩:৫৬:২৬ অপরাহ্ন
গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
দলের নাম ভাঙিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপিতে তাদের কোনো স্থান নেই বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।
গত শনিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা স্কুল মাঠে আয়োজিত ইউনিয়ন শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে বক্তব্যে এমপি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম দলীয় শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপিতে এ ধরনের অপরাধীদের কোনো জায়গা নেই। দলের সম্মান ক্ষুণ্নকারী কাউকে আমরা প্রশ্রয় দেবো না।"
তিনি আরো বলেন, ‘আপনারা যারা ভোট দিয়ে আমাকে প্রতিনিধির দায়িত্বে পাঠিয়েছেন, আমি আপনার সেই আমানত রক্ষা করতে সর্বদাই প্রস্তুুত। তবে বিগত সরকারের মতো আমরা চোর উপাধি নিতে রাজি না। আমি জনগণের সেবক হয়ে জনগণের আস্থা ধরে রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মধ্যদিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। বিগত দিনে দলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরসেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হুদা খান উজ্জল, লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি সালেহ আকরাম মোকলেছ পল্লব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ। এ সময় উপজেলা শ্রমিকদল নেতৃবৃন্দসহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স