ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৪৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৪৮:২৯ অপরাহ্ন
শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
​আঃজলিল,স্টাফ রিপোর্টার:--- যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) শার্শা থানাধীন পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আলামিন। তিনি পাঁচভূলট (দক্ষিণপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি আলামিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে রোববারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ