ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫৩:৩৩ অপরাহ্ন
টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে
মোঃ জাকির খান টাঙ্গাইল। টাঙ্গাইলের নাগরপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে নিজের বাবা আব্দুর রহিম ভুঁইয়া (৫৫)-কে পাথরের শীলপাটা দিয়ে মাথায় আঘাত করে হ-" ত্যা করেছে তার ছেলে মোস্তফা ভুঁইয়া (২০)। নিহতের পরিবারের দাবি, মোস্তফা মাদকাসক্ত। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে আব্দুর রহিম ভাত খেতে বসলে ছেলে মোস্তফা তার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা পাথরের শীলপাটা দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃ-ত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন তিনি। কিন্তু আজ সেই টাকার জন্যই নিজের জন্মদাতা বাবাকে নির্মমভাবে হ-*ত্যা করল ছেলে। একজন সন্তানের কাছে যে বাবা ছিলেন নিরাপদ আশ্রয়, সেই বাবার জীবনই সন্তানের হাতে এভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাদকের ভয়াবহ ছোবলে একটি পরিবারের এমন করুণ পরিণতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ