ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:১৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:১৭:৩০ অপরাহ্ন
সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

​চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন সোনামসজিদ আইসিপি চেকপোস্টে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​সোমবার (৩০ আগস্ট) রাতে ৫৯ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট আনুমানিক ১৮৩০ ঘটিকায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে ৩৯৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ০৩ পিস ভারতীয় শাড়ী, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪,০৫,৪০০/- (চার লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ভারতীয় পাসপোর্টধারী যাত্রী দীর্ঘদিন ধরে মাল্টিপল ভিসার মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ ভ্রমন করে নিয়মিত রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্যসামগ্রী বাংলাদেশে নিয়ে আসছিল।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, "আমাদের সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরাচালান প্রবণতা বহুলাংশে হ্রাস পেয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী/চোরাকারবারী প্রতিবেশী দেশের চোরাকারীদের সাথে যোগসাজশের মাধ্যমে বৈধ পথে অবৈধ উপায়ে রাজস্ব ফাঁকির মাধ্যমে পণ্যসামগ্রী বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিজিবি সদস্যরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া এই ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।"

​জব্দকৃত পণ্যসামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
​এই সফল অভিযানের ফলে সোনামসজিদ আইসিপি সীমান্তে চোরাকারবারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি'র এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ