হরিয়ান সুগার মিলে আখ রোপণ কর্মসূচিতে এমপি মিলন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ১১:৩৬:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০১:৩৩:২৮ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর হরিয়ান সুগার মিলে আখ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আখ রোপণ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন। সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত আখ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজ হাতে আখের চারা রোপণ করেন। এ সময় কৃষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ও কৃষির উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক যেন তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান এবং কৃষিকাজে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, কৃষকের ভাগ্যের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁর পক্ষ থেকে সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে। আখ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “কৃষক বাঁচলে, দেশ বাঁচবে।” হরিয়ান সুগার মিলের আখ রোপণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স