দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ০১:৩৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০১:৩৬:০৮ অপরাহ্ন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় একটি চক্র অবৈধভাবে টিএসপি সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে তা অন্যত্র নিয়ে যাচ্ছিল। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পোল্লাকান্দি এলাকা থেকে ১০০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রলি জব্দ করে। ডিজিটালম্যাপ দেখুন
অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘সম্ভবত কৃত্রিম সংকট তৈরি ও মজুত করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে সারগুলো জব্দ করা হয়।’
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, ‘জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স