ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠান বাতিলকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা: হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:১৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:১৪:২১ অপরাহ্ন
ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠান বাতিলকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা: হুমায়ুন কবির




ভারতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়াকে ঢাকা ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়াকে ইতিবাচক এবং প্রত্যাশিত হিসেবে দেখছে ঢাকা। ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর নিয়ে এখনো আলোচনা চলছে। সময় স্বাভাবিক হলে সফর হবে। এখনো তারিখ ঠিক হয়নি।

হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ বাংলাদেশের চাহিদা অনুযায়ী কেনা হচ্ছে। বাংলাদেশকে সরকার এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায়। এভিয়েশনের চাহিদা অনুসারে কিনবে সরকার।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ