মোহনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, নেতৃত্বে এমপি মিলন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ০৫:৩৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০৫:৩৫:৫৬ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি মোহনপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। র্যালিকে কেন্দ্র করে মোহনপুরের রাজপথে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স