উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৯-২০২৬ ০১:৪৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৯-২০২৬ ০১:৪৪:৪৪ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন—দুদক।
বুধবার দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুদকের এডি শাহ আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে।
তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে, কী ধরনের অনিয়ম বা দুর্নীতির তথ্য যাচাই করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও দুদকের আরেকটি অভিযান চলছে বলে জানিয়েছেন তানজির আহমেদ।
দুই প্রতিষ্ঠানে চলমান অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য অভিযান শেষে জানা যাবে বলে জানিয়েছে দুদক।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স