এনআইডি সেবা চাইতে গিয়ে চড় খেলেন প্রবাসী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৫:২৭:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৫:২৭:১১ অপরাহ্ন
সেবা না পেয়ে পেলেন কর্মকর্তার চড়! জাতীয় পরিচয়পত্রের সেবা চাইতে গিয়ে এমনটাই অভিযোগ পর্তুগাল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে আসা এক প্রবাসীর। অভিযোগ রয়েছে , সেবা দেওয়ার পরিবর্তে তার গায়ে হাত তুলেছেন খোদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ওই প্রবাসীর অভিযোগ, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি সমস্যার সমাধানে অফিসে যান তিনি। কিন্তু সেবা পাওয়ার বদলে কর্মকর্তার দুর্ব্যবহারের শিকার হন। একপর্যায়ে তাকে চড় মারা হয় বলেও দাবি করেন তিনি।
তবে সেবাপ্রত্যাশীদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দীর্ঘদিন ধরেই এই অফিসে সেবা নিতে এসে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে দীর্ঘসূত্রিতা ও হয়রানির মুখে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলেও দিনের পর দিন ঘুরতে হয় বিভিন্ন ডেস্কে। অনেকেই দুর্ব্যবহার ও গালিগালাজের শিকার হওয়ার কথাও জানিয়েছেন।
প্রবাসীকে চড় মারার অভিযোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে তিনি ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে সেবাপ্রত্যাশীদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার হাতে সাধারণ নাগরিক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে নিছক ভুল বোঝাবুঝি বলে চালিয়ে দেওয়া কতটা যৌক্তিক। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স