ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পু।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৫:৩৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৫:৩৬:৩৫ অপরাহ্ন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পু।



 সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় অপরাধ দমনে কঠোর এবং সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্যও পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন তিনি।

সাক্ষাৎকালে বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন।

আইন প্রয়োগের ক্ষেত্রে মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশপ্রধানকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধেও আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারী ও শিশুর নিরাপত্তা বিধানেও পুলিশকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা এবং ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন আইজিপি। জবাবে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ