ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় পরকীয়ার জের ধরে ছুরিকাঘাত, রংপুরে চিকিৎসাধীন যুবক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১১:৪২:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১১:৪২:০৭ পূর্বাহ্ন
ডিমলায় পরকীয়ার জের ধরে ছুরিকাঘাত, রংপুরে চিকিৎসাধীন যুবক
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে হালিম টুরু (৩৫) নামে এক যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি মধ্যপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হকের ছেলে হালিম টুরুর সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আসাদুল হকের স্ত্রী আমেনা বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে গত বছর স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরও বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল। অভিযোগ রয়েছে, ২ সেপ্টেম্বর রাতে হালিম টুরু আমেনা বেগমের বাড়িতে গেলে সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় আমেনা বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে হালিম টুরুকে আঘাত করেন বলে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফারড করেন। বর্তমানে তিনি রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ