ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অন্তর (৩০) নামে আরও এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী এলাকায় আশা এনজিওর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—ভুল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া মহল্লার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান সঙ্গীয় ফোর্সসহ বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে হামিদুল ইসলাম ও মিজানের কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুল্লী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। রহমত আরিফ ঠাকুরগাঁও ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ